যুক্তরাষ্ট্রে ওজন ও ভারসাম্য ব্যবস্থায় একটি সমস্যার কারণে সম্প্রতি ডেল্টা এয়ার লাইন্সের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরগামী ও সেখান থেকে আসা ফ্লাইটগুলোকে দেরীর সম্মুখীন হতে হয়।
বিকেলের দিকে সিস্টেমটি পুনরায় সচল হয়। এটি কোনো সাইবার হামলা ছিল না বলে নিশ্চিত করেছে এয়ারলাইনটি। ডেল্টা ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরবর্তী ফ্লাইটে বুকিং দিয়ে দিয়েছিল এবং প্রয়োজনে খাবার ও হোটেলের ব্যবস্থা করছিল। যারা ফ্লাইট বাতিল করেছে তাদের টিকিটের অর্থ ফেরত দেয়া হচ্ছে।





