রাজধানীর ওয়ারিতে হোটেল কমকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
অপরাধ
1

হোটেলের সামনে মুরগীর বাজার বসানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে রাজধানীর ওয়ারী ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের নাঈমুর রহমান নামের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) ভোরের দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, প্রতি রাতে এ হোটেলের সামনে অস্থায়ী মুরগীর বাজার বসানো হয়। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ চলে আসছে বেশ কিছুদিন ধরে। গত রাতে হোটেলের দারোয়ান মুরগীর বাজার বসাতে বারণ করায় হোটেলে হামলা করে দুর্বৃত্তরা।

এ হামলার এক পর্যায়ে হোটেলের জিএম, ম্যানেজারসহ কয়েকজনকে এলোপাতাড়ি কোপানো হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এসএইচ