নীল দেয়ালের ঘর
নতুন দাম্পত্য জীবনের সূচনা আর সীমিত সামর্থ্যের মধ্যে স্বপ্ন দেখার গল্প নিয়ে নির্মিত ‘নীল দেয়ালের ঘর’। ইশতিয়াক আহমেদের অন্যতম এই কাজটি দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’—তে, ঈদের ষষ্ঠ দিনে। নাটকটিতে অভিনয় করেছেন পার্থ শেখ, সুমনা সায়মা এবং ইমেল হকসহ আরও অনেকে।
রাজ্জাক শাবানা
এই নাটকটি মুক্তি পাবে ‘এটিভি ইউএসএ’-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটিতে দেখা যাবে ভিন্ন সামাজিক প্রেক্ষাপটের দুই মানুষের সম্পর্কের গল্প। এতে অভিনয় করেছেন আকাশ রহমান, সারিকা সাবাহ, সাদ সালামি নাওভি এবং আফফান মিতুল। ঈদের দ্বিতীয় দিনে দর্শকরা নাটকটি দেখতে পারবেন।
অযোগ্য
সম্পর্ক ও বাস্তবতার মিশেলে নির্মিত নাটক ‘অযোগ্য’ মুক্তি পাবে ‘সাউন্ড এক্স এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে। নাটকটি প্রেম ও জীবনের টানাপোড়েনের এক ভিন্ন মাত্রার গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, জুনায়েদ বোগদাদী ও সরকার রওনক রিপন। এটি প্রচারিত হবে ঈদের দিনই।
নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, ‘এই তিনটি গল্পই আমাদের আশপাশের মানুষ ও বাস্তবতা থেকে নেওয়া। দর্শক যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পান—সেটাই চেয়েছি। চেষ্টা করেছি যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এখন দর্শকদের ভালো লাগাটাই আসল বিষয়।’
দীর্ঘদিন ধরেই ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও নির্মাণ দর্শকদের প্রশংসা কুড়িয়ে আসছে। এবারের ঈদ আয়োজনে এই তিনটি ভিন্নধর্মী নাটক নিয়ে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।





