ফুটবল মাঠে লাল কার্ডের এমন নজির আগে কখনো দেখেনি বিশ্ব। মিনাস জেরাইস অঞ্চলে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া।
মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরই দু’দলের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে খেলা।
রেফারির প্রতিবেদনে উঠে এসেছে, সংঘর্ষের ঘটনায় ৪০ খেলোয়াড় ও আট কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসে নতুন নজির গড়ল ব্রাজিলের এই ম্যাচ।





