প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের পাশে বিশ্বব্যাংক

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা বিশ্বব্যাংকের
দেশে এখন
অর্থনীতি
0

প্রবাসীদের সুরক্ষা ও সুযোগ সুবিধা নিশ্চিতে চলতি বছরের জানুয়ারি থেকে ফিরে আসা বৈধ কর্মীদের তালিকা সংগ্রহ শুরু করেছে সরকার। ফিরে আসা এসব কর্মীদের রিইন্টিগ্রেশনে সরকারের রেইজ প্রকল্পে ৪ বছরের জন্য ৮০-১০০ মিলিয়ন ডলার ঋণ দিবে ওয়ার্ল্ড ব্যাংক।

আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অধিকারভিত্তিক শ্রম অভিবাসন সুশাসন ও সমন্বিত অ্যাডভোকেসি বিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মাহবুব উল করিম।

তিনি বলেন, ‘অদক্ষ কর্মীরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জটিলতায় পড়ছেন। আরব আমিরাতে সাড়ে ৫ হাজার কর্মীর ভিসা বাতিল হয়েছে।’

এ জন্য বিদেশ গমনের আগেই কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। এসময় বক্তারা, শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, ন্যায্য ও অধিকারভিত্তিক করার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজ সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সম্মেলনে ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ, সরকারি প্রতিষ্ঠান, জাতীয় শ্রমিক ফেডারেশন, শিল্প ও নিয়োগকর্তা সংগঠন, অভিবাসী কর্মীদের প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

জেআর