প্রস্তাবিত বাজেট অনুযায়ী সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।
এছাড়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বীরশ্রেষ্ঠদের ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করা হবে।
আরও পড়ুন:
এদিকে জুলাইযোদ্ধাদের ভাতা বহাল রেখেছে বর্তমান বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হয়েছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



