২০২৬-২৭ বাজেট: ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব, ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাজেট ২০০২৬-২৭
বাজেট
অর্থনীতি
1

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এবারের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হবে।

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগ নেয়া হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এরই মধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এ সারা দেশ থেকে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্যও রয়েছে সরকারের।

এসএইচ