আজ (শুক্রবার, ১২ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট ২০২৬-২৭ পর্যালোচনা অনুষ্ঠানে বাজেটের নানা দিক তুলে ধরে তিনি এ কথা বলেন।
এসময় ঘাটতি বাজেট পূরণে সরকারকে সতর্ক থাকার কথা তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যাংক খাত থেকে ক্রমাগত ঋণ নেয়ায় বিনিয়োগে বড় বাধা আসতে পারে।’
আরও পড়ুন:
এছাড়া বিদেশি ঋণের অর্থ উৎপাদনশীল খাতে স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করার তাগিদ দেন তিনি। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ ইতিবাচক বলেও জানানো হয়।
তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাতের বরাদ্দ সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেন তিনি।
এদিকে বাজেটে করমুক্ত আয় সীমার পথরেখাকে ভালো দিক উল্লেখ করলেও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে আয়সীমা আরও বাড়ানো প্রয়োজন বলেও পর্যালোচনায় তুলে ধরা হয় সিপিডির সংবাদ সম্মেলনে।





