জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি পণ্য রপ্তানিতে সম্ভাব্য বাধা দূর করবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ভবিষ্যতে পণ্য রপ্তানির সম্ভাব্য বাধা দূর করবে এবং দেশের বাণিজ্য খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি এ চুক্তি স্বাক্ষরকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেন।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, জাপান-বাংলাদেশ ইপিএর ফলে দেশটির উৎপাদনশীল ও সেবা খাতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। এতে বাংলাদেশের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, ‘১ হাজার ৩৯টি জাপানি পণ্যকে বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হলেও এতে জাতীয় রাজস্বে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

আরও পড়ুন:

বাণিজ্য উপদেষ্টা জানান, আজ রাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এবং আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এছাড়া চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে যদি ধর্মঘট অব্যাহত থাকে, তবে রমজানে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। তবে আশা করছি, নির্বাচিত সরকার বন্দর সচল রাখতে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে।’

এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘জাপান-বাংলাদেশের মধ্যে ইপিএ চুক্তিতে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ আসবে। চুক্তি কার্যকর হবে শিগগিরই।’

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে ইপিএ চুক্তির ফলে জাপান তাদের বাজারে ৭ হাজার ৭৯টি বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে, বিপরীতে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বিনা শুল্কে বাংলাদেশে প্রবেশ করবে।’

এসএইচ