অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় নজর সরকারের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
0

শুধু অ্যাকাডেমিক শিক্ষায় নয়, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবারের বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ (বুধবার, ১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ডিন অ্যাওয়ার্ড একটা অর্থবহ পুরস্কার এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়া। আজকে যারা এ পুরস্কার পেলেন তারা অনুপ্রাণিত হলো। অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্স থেকে শিক্ষার্থীদের মধ্যে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা হয়ে কাজ করবে এটি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে।’

আরও পড়ুন:

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও জরুরি।’

শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিলো না। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষাখাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের কথাও তুলে ধরেন মন্ত্রী।

পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এফএস