দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়

শিক্ষার্থীদের পদচারণা মুখোর শিক্ষাপ্রাঙ্গণ
ক্যাম্পাস
শিক্ষা
0

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রায় দেড়মাস পর আজ (রোববার, ২৯ মার্চ) খুলেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে নগরীর প্রাচীন বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালের সেশনে চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়। বিভিন্ন শ্রেণিকক্ষে ক্লাস নিয়েছেন শিক্ষকরাও।

অনেকদিন পর ছুটি শেষে ক্লাসের প্রিয় বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা হয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলছেন, ছুটির মজার অভিজ্ঞতা।

আরও পড়ুন:

সারাবছর পড়াশোনার চাপ থেকে খানিকটা প্রশান্তির পর আবার পুরোদমে লেখাপড়ার ফিরতে পেড়ে বেশ আনন্দিত বলে জানান শিক্ষার্থীরা।

ছুটিতে শেষে প্রথমদিনের ক্লাসে বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা, এরই মধ্যে পড়াশোনায় কিছুটা ঘাটতি পড়লেও ক্লাসে তা পুষিয়ে নেয়া সম্ভব বলে জানান শিক্ষকরা।

জেআর