ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল
গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
ক্যাম্পাস
শিক্ষা
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে (কুমুদিনী সরকারি কলেজ ও সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজসহ) মোট ১০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘এ’ ইউনিটে মোট ১ এক লাখ ৬৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

এএইচ