৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখি ঝড়

বজ্রবৃষ্টির প্রতীকী ছবি (এআই জেনারেটেড)
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (শনিবার, ২ মে) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখি ঝড়ের একটি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার/ঘণ্টা বেগে কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।

আরও পড়ুন:

আরেকটি সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয় যে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এসএইচ