হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাব
স্বাস্থ্য
0

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ (রোববার, ২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৩ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৪০০ জনের হাম শনাক্ত হলো।

আর নতুন করে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২১ হাজার ১৬৪ জন।

জেআর