ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগী
দেশে এখন
স্বাস্থ্য
0

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। আজ (রোববার, ১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আটজনসহ চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একইসময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩৬ হাজার ৯২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট এক লাখ ৩০ হাজার ৩৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ১১৪ জন হাসপাতালে ভর্তি আছেন। ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

এএইচ