নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য
0

নিটোরের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও বড় অঙ্কের অর্থ সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

একইসঙ্গে রোগীদের সঙ্গে চিকিৎসকদের আরও আন্তরিক ও সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান—নিটোরে নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ডিজিটাল সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নতুন আইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগে ই-টিকিট, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতি উদ্বোধন করেন মন্ত্রী।

এসব সেবা চালুর মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা ও ব্যবস্থাপনায় আধুনিকায়নে মাধ্যমে মানুষের ভোগান্তি কমে যাবে বলেও আশা করেন মন্ত্রী।

জেআর