হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন নির্লজ্জতার উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ৯ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, অরাজকতা তৈরির রাজনীতিতে মেতেছেন, অথচ তার ভেতরে কোনো অনুশোচনা নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিলেতে কয়েকজন রাজনৈতিক নেতার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিতে হচ্ছে শেখ হাসিনাকে, যাতে তার ফাঁসি না হয়।’

এসময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধের মতো দেড় হাজার শহীদের বাবা-মায়েরা শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর অপেক্ষায় আছেন।’

জেআর