শিলপাটার আঘাতে স্বামীকে হত্যার অভিযোগ, তিন দিন পর মরদেহ উদ্ধার

প্রতীকী
অপরাধ
0

পারিবারিক কলহের জেরে সাভারের আশুলিয়ায় স্বামীকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রত্না আক্তারের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। তিন দিন পর ওই ঘর থেকেই উদ্ধার করা হয় হারুনের অর্ধগলিত মরদেহ।

আজ (সোমবার, ৯ নভেম্বর) সকালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা পিবিআই এ তথ্য জানায়।

এ ঘটনায় নিহতের বোনের করা মামলার তদন্তে নেমে গত ৬ নভেম্বর কুড়িগ্রাম থেকে অভিযুক্ত রত্নাকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে বিয়ের পর স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাতে দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়া নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়।

পরে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় হারুনকে শিলপাটা দিয়ে আঘাত করেন রত্না। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জেআর