বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং বরিশাল বিভাগে ১৪৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে এ বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৫ সালে দেশে মাট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।





