অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২৪৭ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জন।





