মালয়েশিয়ায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

এফবিআইর হাতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক
প্রবাস
1

মালয়েশিয়ার সহায়তায় গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ২৮ বছর বয়সি জোবাইদুল আমিন আন্তর্জাতিক শিশু যৌন শোষণ চক্র পরিচালনার অভিযোগে ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রে ওয়ান্টেড ছিলেন।

তিনি বলেন, ‘জোবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।’

আরও পড়ুন:

গ্রেপ্তারে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকার ও দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এফবিআই পরিচালক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাশ প্যাটেল বলেন, ‘এই তদন্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য কুয়ালালামপুরে আমাদের অফিস, মালয়েশিয়া সরকার এবং দেশের বিভিন্ন স্থানের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ।’

পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, মালয়েশিয়ার একটি রানওয়ে থেকে সন্দেহভাজন ব্যক্তিকে একটি প্রাইভেট প্লেনে তোলার সময় তিনজন এফবিআই কর্মকর্তার পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে।

এএম