তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালুভর্তি অবস্থায় সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ হয় দুই শ্রমিক।
পরে বুধবার সকাল থেকে জামালগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে অভিযান চালালেও মেলে না তাদের খোঁজ। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয় এবং দুপুরে নৌকার ভেতর থেকে মোবাশ্বিরের মরদেহ উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘নৌকা ডুবির খবর যেনেই নিখোঁজদের উদ্ধারের অভিযান চালালে আজকে দুপুরে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য শ্রমিকের মরদেহ উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ডুবে যাওয়া বালুভর্তি নৌকাটিতে ৬ জন শ্রমিকের মধ্যে দু’জন নৌকার ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন নৌকার বাইরের দিকে থাকায় সাঁতার কেটে তীরে উঠে আসতে পারেন তারা।





