আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত থাকলেও দুই আসামি পলাতক ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
মামলার তদন্তকালে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় নবী নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে।
তবে আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। তিনি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট নন। ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করবেন।





