বিবৃতিতে বলা হয়েছে, আগামী চার বছরের মধ্যে ফাইভ-জি অ্যাডভান্সড, সিক্স-জি এবং ১০ গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক তৈরি করা হবে। পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেটসহ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, সাইবারস্পেস প্রশাসন এবং জাতীয় সংস্কার কমিশন যৌথভাবে এই পরিকল্পনা প্রকাশ করেছে। এতে নতুন নেটওয়ার্কগুলোর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনকে সমর্থন দেয়ার পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।





