রোমে এফএও পরিচালকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

রোমে এফএও সদর দপ্তরে সংস্থাটির পরিচালক হুয়া ইয়াংয়ের সঙ্গে করমর্দন করছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক
প্রবাস
0

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রকিবুল হক সংস্থাটির সদর দপ্তরে বৈঠক করেছেন। এফএওর সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন (পিএসটি) বিভাগের পরিচালক হুয়া ইয়াংয়ের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন, গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং সংশ্লিষ্ট খাতগুলোতে এফএওর কারিগরি সহযোগিতা কামনা করেন।

এ সময় এফএওর পরিচালক বাংলাদেশকে সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে এফএওর কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এএম