তবে পরিষেবা এখনও পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় ই-মেইল আদান প্রদানে অনেক গ্রাহকই বাধার মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট।
এছাড়া বিভ্রাটের ঘটনায় গ্রাহকের কাছে দুঃখপ্রকাশও করেছে প্রতিষ্ঠানটি। তবে বিভ্রাটের জন্য সাইবার অ্যাটাক কিংবা এআইকে দায়ী করেনি মাইক্রোসফট।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানটি বলছে, সার্ভারের ওপর অতিরিক্ত চাপ ও কারিগরি ত্রুটির কারণেই ঘটেছে এমন বিভ্রাট।
এদিকে একদিনের বিভ্রাটের ফলে বিশ্বে উৎপাদন কার্যক্রম হ্রাস পাওয়ায় ক্ষতির পরিমাণ ৭ বিলিয়ন ডলার হতে পারে বলে অনুমান করেছে মিশিগানের একটি থিঙ্ক ট্যাংক।





