সংস্থাটির সর্বশেষ ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৫ শতাংশে নামতে পারে, যা ২০২৫ সালে ছিল ২ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে দেয়া পূর্বাভাসের তুলনায় বিশ্বের দুই-তৃতীয়াংশ অর্থনীতির প্রবৃদ্ধির হার এবার কমিয়ে ধরা হয়েছে।
বিশ্বব্যাংক তাদের বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেশগুলোর ওপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব বাড়ছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে বিভিন্ন দেশের অর্থনৈতিক গতি ধীর হয়ে পড়েছে। এর আগে মহামারি চলাকালে বিশ্ব অর্থনীতি এমন কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল।





