চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মোট ঋণ ৩৪ লাখ কোটি ডলারের ওপরে পৌঁছেছে।
মূলত দেশের বিভিন্ন খরচ বহন করতে যে পরিমাণ অর্থ সংগ্রহ ও ব্যয় করে সেটার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের ঋণ হিসাব করা হয়।
একশ দিনে ১ লাখ কোটি ডলার করে বাড়লে কিছুদিনের মধ্যেই দেশটির মোট ঋণ হবে ৩৫ লাখ কোটি ডলার।
ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস জানিয়েছে, ঋণ পরিশোধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর স্থিতিশীল অবস্থায় নেই।





