সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের পতাকা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানে গেলো বছরের সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায়, সশস্ত্র অস্থিরতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের তথ্য, দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোলোটোভ ককটেল ও গ্রেনেড ছোঁড়া, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং রাজধানীয় তেহরানের পশ্চিমে কারাজ শহরে রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ ছিল।

যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলসহ বিভিন্ন শত্রুপক্ষের হয়ে ষড়যন্ত্রমূলক কার্যক্রমে জড়িত থাকার অপরাধে তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে ইরানের সর্বোচ্চ আদালত।

গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর পর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন:

গত বছরের ডিসেম্বরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হলে, দ্রুত সে আন্দোলন সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নেয়।

তেহরানের তথ্য, ওই সময় সহিংসতায় তিন হাজার মানুষ নিহত হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

এসএস