তুষারঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, ১৯ ইঞ্চি বরফের নীচে নিউ ইয়র্ক

বরফে ঢেকে গেছে একটি বাড়ি
বিদেশে এখন
0

প্রলয়ংকারী তুষারঝড়ের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্কসহ পাঁচ রাজ্যে ২ ফুটেরও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রোড আইল্যান্ডে সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া আছে।

এছাড়া, ১৯ ইঞ্চিরও বেশি বরফে ঢাকা নিউ ইয়র্ক। এরই মধ্যে দেশটিতে বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট চলাচল। বিদ্যুৎহীন রাজ্যগুলোর কয়েক লাখ বাসিন্দা।

এছাড়া, ৩০ লাখ মানুষের ওপর এখনও জারি রয়েছে ব্লিজার্ড সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন কর্তৃপক্ষ।

এএইচ