ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫ ইসরাইলি নিহত, আহত ২০

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিদেশে এখন
0

ইসরাইলের বেইত শেমেস এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) জানিয়েছে, আহত ২০ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরা ও সিএনএনের।

আরও পড়ুন:

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম এবং একটি হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

এমডিএ’র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন এবং বিধ্বস্ত এলাকা থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে।

এফএস