শ্রীলঙ্কার জলসীমার দিকে দ্বিতীয় ইরানি যুদ্ধজাহাজ

যুদ্ধজাহাজ অগ্রসর হচ্ছে
বিদেশে এখন
0

শ্রীলঙ্কার জলসীমার দিকে আরও একটি ইরানি যুদ্ধজাহাজ এগোচ্ছে। যে এলাকায় গতকাল (বুধবার, ৪ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন একটি ইরানি ফ্রিগেট ধ্বংস করেছে, এটি সেই একই এলাকা বলে প্রতিবেদনে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য দিয়েছে।

শ্রীলঙ্কার গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়তিসা বলেছেন, যুদ্ধজাহাজটি—যেটিতে ১০০ জনের বেশি নাবিক থাকার কথা—শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে অবস্থান করছে।

আরও পড়ুন:

শ্রীলঙ্কার একটি বিবৃতি আসার পর এ তথ্য জানানো হলো। এর আগে দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বলেছিলেন, শ্রীলঙ্কা উপকূলের কাছে থাকা একটি ইরানি জাহাজের ‘প্রাণ’ রক্ষায় দেশটি চেষ্টা করছে।

বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন টর্পেডো হামলা চালিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়।

এএম