আগে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। দলীয় ৪০ রানের আগেই ৫ উইকেট হারায় সফরকারীরা।
কুশাল মেন্ডিস, সোনাল দিনুশা ছাড়া কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ব্যাটারদের সম্মিলিত ব্যর্থতায় মাত্র ৯৬ রানে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ এবং আমের জামাল প্রত্যেকেই শিকার করেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে তৈয়্যব আরিফ এবং আজান ওয়াইজের জুটিতে ৮০ রান তোলে পাকিস্তান। পরবর্তীত দ্রুত ৩ উইকেট হারালেও ১২১ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা।





