সাফে শ্রীলঙ্কার বিপক্ষে চোখ জুড়ানো এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠলেও আত্মতুষ্টিতে ভুগছে না লাল-সবুজরা। আর তাই রাতে ম্যাচ জয়ের পরদিন সকালেই অনুশীলনে নেমে পড়েন ফুটবলাররা।
এদিন অবশ্য সবাই অনুশীলনে আসেননি। আগের রাতের মূল একাদশকে বিশ্রাম দেন হেড কোচ থমাস ডুলি। বাকি সবাইকে নিয়ে সকাল সকাল মাঠে হাজির হন তিনি।
শ্রীলংকা ম্যাচের পারফরম্যান্সে খুশি ফুটবলাররা। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগছেন না কেউ। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবার ভাবনা এখন সেদিকেই।
বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা গোল করছি, এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিনশিট করেছি। সবাই সেটিস্ফাইড, সবাই হ্যাপি। এখন ফোকাস হবে পাকিস্তান এর সঙ্গে। কারণ পাকিস্তান আই থিংক বেটার টিম দেন শ্রীলঙ্কা।’
পাকিস্তান ম্যাচে চোখ থাকলেও এখনো কাটেনি শ্রীলংকা ম্যাচের রেশ। বিশেষ করে লংকানদের বিপক্ষে ম্যাচে অবিশ্বাস্য গোল করে আলোচনায় ফারহান আলী ওয়াহিদ। তাকে নিয়ে মুগ্ধতা ছিল জামালের কণ্ঠেও। আর হামজাকে বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিলেন তিনি।
তিনি বলেন, ‘হামজা প্রোবাব্লি দ্যা গ্রেটেস্ট প্লেয়ার অব বাংলাদেশ। সো অফকোর্স হি ইজ দ্যা বিগেস্ট স্টার, হি ইজ দ্যা বেস্ট প্লেয়ার ইন দ্যা টিম অ্যান্ড আই এম সো হ্যাপি ফর হামজা। ফাহাদ ওর নিজের প্রোফাইল বড় করতে হবে। ওর অন্য প্লেয়ারের সঙ্গে কমপিয়ার করতে হবে না। কারণ যারা বাংলাদেশের ফ্যানরা আছে, ওরা সবাই বলে আমার মেসি, আমার লামিন ইয়ামাল।’
শনিবার সাফের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।




 and Yashar leader Gadi Eisenkot-320x167.webp)
