ওয়াশিংটনে টাইটানিকের আদলে ট্রাম্প-এপস্টেনের ব্যঙ্গাত্মক ভাস্কর্য

ডোনাল্ড ট্রাম্প ও জেফ্রি এপস্টেনের ব্যঙ্গাত্মক ভাস্কর্য
বিদেশে এখন
1

ওয়াশিংটনের ন্যাশনাল মলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেনকে নিয়ে নির্মিত ‘টাইটানিক’ ধাঁচের একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য ঘিরে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (মঙ্গলবার, ১০ মার্চ) সকালে অজ্ঞাতনামা শিল্পীদের একটি দল প্রায় ১২ ফুট উচ্চতার স্বর্ণরঙে রাঙানো ভাস্কর্যটি স্থাপন করে। এতে ‘টাইটানিক’ চলচ্চিত্রের বিখ্যাত দৃশ্যের আদলে জাহাজের নাকে দাঁড়ানো অবস্থায় ট্রাম্পকে এপস্টেনকে পেছন থেকে জড়িয়ে ধরতে দেখা যায়। ভাস্কর্যের নিচে থাকা ফলকে তাদের সম্পর্ককে ব্যঙ্গ করে লেখা বার্তা সংযোজন করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ও জেফ্রি এপস্টেনের আরও একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য |ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

ভাস্কর্যের পাশে ট্রাম্প ও এপস্টেনের একসঙ্গে তোলা ছবিসহ ব্যানার টাঙানো হয়েছে, যেখানে ‘মেক আমেরিকা সেফ এগেন’ লেখা রয়েছে এবং বিচার বিভাগীয় প্রতীক ব্যবহৃত হয়েছে। ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক’ নাম ব্যবহার করা অজ্ঞাত শিল্পীগোষ্ঠীটির আগেও মলে ট্রাম্প–এপস্টেনকে নিয়ে দুটি স্থাপনা বসিয়েছিল।

আরও পড়ুন:

ট্রাম্প অতীতে এপস্টেনকে সামাজিকভাবে চিনতেন বলে স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন।

ন্যাশনাল মল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক শিল্প ও প্রতিবাদী স্থাপনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন ভাস্কর্যটি দেখতে আসা দর্শকদের কেউ একে সৃজনশীল প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ আবার একে অরুচিকর বলছেন। হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এএম