ওমানের সালালাহ বন্দরে তেল মজুত কেন্দ্রে হামলা

ওমানের সালালাহ বন্দরের ড্রোন হামলার পর একটি জ্বালানি ট্যাংকে আগুন ও ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরে তেল সঞ্চয়াগারগুলোতে হামলা চালানো হয়েছে। ওমান টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোন দিয়ে বন্দরের জ্বালানি ট্যাংকে আঘাত করা হয়েছে। তবে অ্যামব্রে জানিয়েছে, কোনো বাণিজ্যিক জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

দেশটিতে চলমান মার্কিন ও ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি উৎপাদন ও সঞ্চয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে।

এএম