কাতার–যুক্তরাষ্ট্রে ‘ফাটল ধরানোর চেষ্টা’ দাবি দোহারের

ইরানি হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এলএনজি উৎপাদন সম্পূর্ণ বন্ধ  করে কাতার এনার্জি
বিদেশে এখন
1

এলএনজি উৎপাদন বন্ধ করে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম প্রভাবিত করার অভিযোগ নাকচ করেছে কাতার। ইসরাইলি গণমাধ্যমের একটি অংশে এমন দাবি ওঠার পর দোহা বলেছে, এটি কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ফাটল ধরানোর চেষ্টা’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার  প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) আল জাজিরাকে এক জ্যেষ্ঠ কাতারি কর্মকর্তা বলেন, ‘কাতার সব সময় রাজনৈতিক বা অর্থনৈতিক লাভের চেয়ে মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী অস্থিরতার এ সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনানুষ্ঠানিক মুখপাত্ররা আঞ্চলিক উত্তেজনা ও বিভাজন বাড়াতে চেষ্টা করছে—এতে বিস্ময়ের কিছু নেই।’

গত সপ্তাহে ইরানি ড্রোন হামলার পর কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত করে, যা বৈশ্বিক এলএনজি বাজারে চাপ সৃষ্টি করেছে। বিশ্বে সরবরাহ হওয়া এলএনজির প্রায় ২০ শতাংশই আসে কাতার থেকে।

এএম