মধ্যপ্রাচ্যে ফ্রান্সের অবস্থান ‘আত্মরক্ষামূলক’: ফরাসি প্রেসিডেন্ট

ইম্যানুয়েল ম্যাক্রো
বিদেশে এখন
0

ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। ম্যাক্রোঁ বলেন, ‘মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এ অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ম্যাক্রোঁ জানিয়েছিলেন যে, ইরাকের এরবিলে একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন সেনা আহত হওয়ার বিষয়েও জানান তিনি। ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা।

এএইচ