ইরানের বিরুদ্ধে প্রথমবার ২৫০০ স্থলসেনা পাঠালো যুক্তরাষ্ট্র

সামরিক জাহাজে উঠছেন মার্কিন সেনাসদস্যরা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হয়েছে। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন জাপানের ওকিনাওয়ায় তাদের নিজ ঘাঁটি থেকে ইউএসএস ট্রিপোলির সঙ্গে রওনা হয়েছেন। ইউএসএস ট্রিপোলি একটি উভচর হামলাজাহাজ।

সংকট মোকাবিলা বা সম্ভবত ইরানের ভূখণ্ডের কোনো অংশের নিয়ন্ত্রণ নিতে মোতায়েনের প্রয়োজন হলে, এই জাহাজ থেকেই এসব মেরিন ‘যুদ্ধক্ষেত্রে’ মোতায়েন হবেন।

আরও পড়ুন:

স্থল ও সমুদ্রে—উভয় জায়গায়ই মেরিন সদস্যরা কাজ করলেও, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম স্থলসেনা হিসেবে তাদের বর্ণনা করা হচ্ছে।

এ থেকে বোঝা যায়, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব ধীরে ধীরে তার সামরিক অবস্থান জোরদার করছে এবং শিগগিরই এটি শেষ করার কোনো ইচ্ছা তাদের নেই।

এএম