ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হয়েছে ভারতের দুটি জাহাজ

লুওজিয়াশান ট্যাংকারটি মাসকাটে নোঙর করে রাখা
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরের উদ্দেশে যাওয়া এলপিজিবাহী ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শনিবার, ১৪ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, ‘আজ ভোরে তারা নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং ভারতের পথে রয়েছে।’

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বহনকারী এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল বড় অংশে বন্ধ রেখেছে তেহরান।

আরও পড়ুন:

ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত এ যুদ্ধের কারণে রান্নার গ্যাসের তীব্র সংকটে পড়েছে। আজ (শনিবার, ১৪ মার্চ) ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করা এই অবরোধের বিরল ব্যতিক্রম হিসেবে তেহরান কয়েকটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যেতে অনুমতি দিয়েছে।’

তবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপ আয়োজিত এক সভায় বক্তব্য দেয়ার সময় ফাতহালি নিরাপদে চলাচলের অনুমতি পাওয়া জাহাজের সংখ্যা নিশ্চিত করেননি।


এএম