সংঘাত শুরুর পর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইন রাজ্যকে লক্ষ্য করে ছোড়া ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১১টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।
আরও পড়ুন:
জেনারেল কমান্ড জনগণকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। নাগরিক ও বাসিন্দাদের আক্রান্ত এলাকা এবং সন্দেহজনক যেকোনো বস্তু থেকে দূরে থাকতে, সামরিক অভিযান বা ধ্বংসাবশেষের স্থানের ছবি বা ভিডিও ধারণ না করতে, যাচাই না করা তথ্য ছড়িয়ে না দিতে এবং হালনাগাদ তথ্য, সতর্কতা ও পরামর্শের জন্য শুধু সরকারি ও রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।





