যুদ্ধবিরতি বা আলোচনার কোনো অনুরোধ করেনি ইরান; বললেন পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি, এমনকি আলোচনারও অনুরোধ করেনি। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান একটি চুক্তি চায়, তবে ‘শর্ত এখনো যথেষ্ট ভালো নয়’ বলে তিনি এতে রাজি নন।

আরও পড়ুন:

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আরাঘচি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ দেখি না, কারণ আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলার সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ, এবং আমরা আমাদের আত্মরক্ষা অব্যাহত রাখব।’

এএম