আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক সপ্তাহেরও মধ্যে সর্বোচ্চ। এদিকে গ্যাসের দামও ৩০ শতাংশ বেড়েছে।
বাজার পর্যবেক্ষকেরা বলছেন, হরমুজ প্রণালি বন্ধই থাকলে আগামীতে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
আরও পড়ুন:
তেলবাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি আল জাজিরাকে জানান , ওমান ও দুবাইয়ের মতো মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম এরই মধ্যে ১৫০ ডলারের ছাড়িয়ে গেছে। তাই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে না হলেও ২০০ ডলার ছোঁয়া এখন আর দূরের বিষয় নেই।
তিনি আরও বলেন, ‘এখান থেকে অপরিশোধিত তেলের দাম আর কতটা বাড়বে, তা প্রায় পুরোপুরিই নির্ভর করছে হরমুজ প্রণালি আর কতদিন বন্ধ থাকে তার ওপর।’




