আইআরজিসির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি পথ অতিক্রমের চেষ্টার সময় মাইনের আঘাতে একটি তেলট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। অন্যদিকে জলপথটির পূর্বাঞ্চলীয় অংশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আরেকটি সুপারট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, আগুন নেভানোর কাজে সহায়তা করতে দ্বিতীয় ওই সুপারট্যাংকারের দিকে এগিয়ে যাওয়া একটি টাগবোটেও পরবর্তীতে আগুন ধরে যায়।





