দাম্মাম-কাইসুমা হয়ে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে দূতাবাস

কুয়েত দূতাবাস ও ফ্লাইট
বিদেশে এখন
0

সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা হয়ে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে কুয়েতের সঙ্গে বাংলাদেশের আকাশ পথের যোগাযোগ।

সেকারণে যুদ্ধাবস্থার মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা জরুরি প্রয়োজনে দেশে যাতায়াতের জন্য সৌদি আরবের এসব বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন:

দূতাবাস জানায়, সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর থেকে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার ফ্লাইট কার্যক্রম চালুর লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে ট্রানজিট ভিসা বা দেশটিতে প্রবেশের অনুমোদন প্রয়োজন। এই অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাস এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।

এফএস