ইরানের এখন কোনো নৌবাহিনী ও নৌ-প্রধান নেই: হেগসেথ

পিট হেগসেথ
বিদেশে এখন
0

মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ দাবি করেছেন, ইরানের এখন কোনো নৌবাহিনী এবং কোনো নৌ-প্রধান নেই। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে দেশটিতে ধীরগতির এবং নিচ দিয়ে ওড়া বিমান ব্যবহার করছ। যা প্রমাণ করে যে ইরানের আর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই।

এ অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; বরং এটি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং তারা যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার জন্য স্পষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত একটি চূড়ান্ত অভিযান।’

আরও পড়ুন:

পুরো ঘটনাটিকে ‘ইতিহাসের পাতায় রাখার মতো বিষয়’ এবং ‘বিশুদ্ধ আমেরিকান সাফল্য’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণে নির্ধারিত গতির চেয়েও এগিয়ে রয়েছে।’

হেগসেথ আরও জানান, যুক্তরাষ্ট্র একটি শান্তি চুক্তির জন্য প্রার্থনা করে এবং ইরানের সঙ্গে যেকোনো সমঝোতাকে স্বাগত জানায়। তিনি যোগ করেন, ‘যুদ্ধ হলো অন্য উপায়ে সমঝোতা করারই একটি মাধ্যম।’

এএইচ