বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ২৬১ জন আহত হয়েছেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ জনে।
বর্তমানে আহতদের মধ্যে ১১৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমন্বিত হামলার শিকার হওয়া ২৬১ জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।





