ইরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা; নিহত অন্তত ১২

স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা
বিদেশে এখন
2

ইরানের রাতভর একাধিক আবাসিক ও বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অন্তত ১২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের বোরুজের্দ শহরের আবাসিক এলাকায় হামলায় সাতজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তা গোদরাতুল্লাহ ভালাদির উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে ফার্স।

আরও পড়ুন:

এদিকে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান শহরে অনুরূপ হামলায় অন্তত পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শহরটির রাজনৈতিকবিষয়ক উপ-গভর্নর আলী সাদেঘির উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে ইসনা।

এএম