আজ (রোববার, ১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সম্মেলনে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা ও জলবায়ু অর্থায়নের ওপর বাংলাদেশ জোর দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের শাসনব্যবস্থার প্রশংসা করেছেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি।
হুমায়ন কবির আরও জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মানজনক কিছু ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।





