ইরানে ৩০ দিনে ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: ড্যান কেইন

ড্যান কেইন
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।

ড্যান কেইন জানান, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেড়ে গেছে, এ জন্যই বি-৫২ বোমারু বিমান এখন স্থলভাগের ওপর দিয়ে উড়তে পারছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ পাচ্ছে।

আরও পড়ুন:

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে ‘আগের চেয়ে বেশি বিচক্ষণ’ হওয়া উচিত।’

তিনি সতর্ক করে বলেন, ‘ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো সামরিক অভিযান চালাবে।’

এফএস